সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

পদ্মার পানি রাজবাড়ীতে বিপদসীমার ওপরে প্রবাহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
পদ্মা নদীর পানি রাজবাড়ীতে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় পদ্মায় রাজবাড়ী জেলার তিনটি পয়েন্টের মধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া গেজ পয়েন্ট ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এই পয়েন্টে পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়া ঘাটের লঞ্চ টার্মিনালের রাস্তা তলিয়ে যাওয়ায় যাত্রীদের চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার বিকেলে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান করণী ইউসুফ উদ্দিন খান।

তিনি জানান, রাজবাড়ীতে পদ্মার পানি পরিমাপের জন্য তিনটি পয়েন্ট রয়েছে। এগুলো হলো সদরের মহেন্দ্রপুর, পাংশার হাবাসপুর ও গোয়ালন্দের দৌলতদিয়া গেজ পয়েন্ট। এর মধ্যে সদরের মহেন্দ্রপুর ও পাংশার হাবাসপুর পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে তা বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানিবৃদ্ধির সাথে সাথেই গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রাম দুটি ইউনিয়নে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙন আতঙ্কে রয়েছে প্রায় ৩ হাজার পরিবার। এই ২টি ইউনিয়নের চরাঞ্চলের অধিকাংশ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12