সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাণিজ্যিক ও ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী, ছাত্রদল ও যুবদলের মধ্যে ফুটপাতে অবৈভাবে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। আর এই সংঘর্ষে ও হামলায় নেতৃত্ব স্থানীয় নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল।
আরো অভিযোগ রয়েছে রাজধানীতে ফুটপাতে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী, ছাত্রদল ও যুবদলের মধ্যে বিরোধ চলছে। তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নিউ মার্কেট থানাধীন বলাকা সিনেমা হলের সামনে এ সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় যুবদলের নেতাকর্মীরা ফুটপাতে চাঁদা তুলতে এলে এতে ঢাকা কলেজ ছাত্রদল ও শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় যুবদলের নেতাকর্মীরা তাদের মারধর করলে তারা হলে ফিরে যান। এরপর ঢাকা কলেজের ছাত্রদল নেতাকর্মী ও শিক্ষার্থীরা এসে ফের সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
গতকাল রাতে নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের নেতৃত্বে ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার, সদস্যসচিব শাহাদাত, মোবাইল সোহেল, চায়না সুমন, আজিমসহ অর্ধশতাধিক নেতাকর্মী তারা দেশীয় অস্ত্র, লাঠি ও ছুরি দিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা করে। এতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন বসুন্ধরা গলিতে গেলে হামলাকারীদের ওপর পাল্টা হামলা করে এলাকায় ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকালের দফায় দফায় যুবদলের হামলায় আহতরা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, আহ্বায়ক সদস্য মো. সাগর খান, মো. সায়মন ইসলাম, ছাত্রদল সদস্য মুসফিকুর রহিম, শাকিব হাসান, ইমরান হোসেন ও ২৩-২৪ সেশনের শিক্ষার্থী জিহাদুল ইসলাম। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা গণমাধ্যমকে আরো জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর বেপরোয়া হয়ে ওঠেন নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল। এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান মার্কেটের দখল নেওয়ার সময় কুপিয়ে হত্যাচেষ্টা মামলার ৪ নম্বর আসামি তিনি।

এদিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার পর থেকে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12