সর্বশেষঃ
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার ৩ জুন আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর প্রতিবেদন : স্বাস্থ্যমন্ত্রী জিয়ার শাহাদাত বার্ষিকীতে খাদ্যসামগ্রী  প্রধানমন্ত্রীর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা সহ সারাদেশে চুরি,ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, অপহরণ ,চাঁদাবাজী এবং জবর দখলের ঘটনা ক্রমেই বাড়ছে। এরমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নিরাপত্ত্বা বেষ্টনী সুপ্রিম কোর্টস্থ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আজ শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সম্মুখে জানালার থাই গ্লাসের দুটা পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি। এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। কিন্তু তারা পালিয়ে যায়।

চুরির ঘটনাটি সকালে অ‍্যাটর্নি জেনারেলকে জানালে তিনি বলেন, ‘এটি নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ‍্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে এই অফিস থেকে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব‍্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এতে তাদেরও ইন্ধন থাকতে পারে।’ অ‍্যাটর্নি জেনারেল তাৎক্ষণিক থানায় অভিযোগ করতে প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন এবং জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সুনিশ্চিত করতে পুলিশকে জানান।

রমনার ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, শুনেছি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। শুনেছি, জানালা খুলে নিয়ে গেছে। বিস্তারিত এখনও কিছু জানি না।
আ. দৈ./কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12