সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান শিহান আবরার চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে মামল দায়ের করেছে দুদদক।

সোমবার (২৭ জানুয়ারি) দুদকের উপ পরিচালক মো: সালাহউদ্দিন বাদী হয়ে, দুদক সজেকা ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর -১২। আসামিদের বিরুদ্ধে ফৌজদারি দন্ডবিধি ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় মামলা রেকর্ড করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান,
মামলার অপর দুই আসামি হলেন, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লি: এর ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং এমডি শামসুন নাহার ।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে আসামিগণ পরস্পর যোগসাজশে অবৈধ প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের আমানতের ৯ কোটি ২৫ লাখ টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ করেন। আসামিরা ২০১১ সালের ১৪ জুলাই থেকে ২০১৪ সালের ৪ জুন পর্যন্ত ওই অর্থ ব্যাংক থেকে উত্তোলনের মাধ্যে আত্মসাৎ করেছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12