সর্বশেষঃ
মোতালিব হত্যা মামলায় খোকন ৭ দিনের রিমান্ডে যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকাকে জাপানের মতো পরিচ্ছন্ন নগরী গড়ার : মিজ্ নুরজাহান খানম সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে রাস্তা খুলে দেয়ার দাবি অটোচালকদের

দূরবীণ নিউজ ডেস্ক :
ঝালকাঠিতে এক মাস ধরে কর্মহীন অটোরিকশাচালকরা রাস্তা খুলে দেয়ার দাবিতে আন্দোলন শুরু করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। এসময় আধাঘণ্টা তারা প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখে

অটোরিকশা শ্রমিকরা অভিযোগ করেন, করোনায় ২৪ মার্চ থেকে ঝালকাঠিতে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। সেই থেকে এক মাসের বেশি সময় কর্মহীন রয়েছেন অটোরিকশা শ্রমিকরা। অটোরিকশা বন্ধ থাকায় ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, আবার গ্যারেজের ভাড়াও পরিশোধ করতে হচ্ছে।

কিন্তু তাদের সরকারি-বেসরকারি কোনো সহায়তা দেয়া হচ্ছে না। এ অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দুই হাজার শ্রমিককে খাদ্যসামগ্রী না দিলে একযোগে অটোরিকশা নিয়ে রাস্তায় নামার ঘোষণা দেন তারা।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান। তিনি বলেন, যারা সহায়তা দিচ্ছেন, তারা ভোটের রাজনীতি করছেন। জনপ্রতিনিধিরা খাদ্যসামগ্রী দিয়ে নিজের ভোট ঠিক রাখছেন। ২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় বাঁশের বেড়া খুলে না দিলে শ্রমিকরাই ভেঙে ফেলবে বলেও হুশিয়ারি দেন তিনি।

ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর তরুণ কর্মকার বলেন, শ্রমিকদের মধ্যে ৪৫০ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে, যারা বাকি আছে পৌরসভা তাদের তালিকা করে খাদ্যসামগ্রী পৌছে দেবে। একটি মানুষও অভুক্ত থাকবে না বলেও জানান তিনি। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12