সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

গণপরিসর তামাকমুক্ত করার উদ্যোগ নেওয়া হবেঃ মেয়র শেখ তাপস

রবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খেলার মাঠ, উদ্যান (পার্ক), বাস টার্মিনালসহ যে সকল গণপরিসর (পাবলিক প্লেস) রয়েছে সেসব স্থানকে আইন অনুযায়ী তামাকমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনে মাদক বিরোধী সংগঠন প্রত্যাশাসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় জনগণের জন্য যে সকল উন্মুক্ত জায়গা বিশেষত খেলার মাঠ, উদ্যান, বাস টার্মিনাল রয়েছে, সেসব স্থানকে তামাকমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সেজন্য প্রয়োজনে বিদ্যমান আইনী কাঠামোর আওতায় যথাযথ ব্যবস্থাও গ্রহণ করা হবে।”

এ সময় তামাকমুক্ত আন্দোলনে জড়িত সংগঠনসমূহের তরফ হতে তামাকজাত দ্রব্য বিক্রেতাদের জন্য বাণিজ্য অনুমতি (ট্রেড লাইসেন্স) বাধ্যতামূলক করার প্রস্তাব করলে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ হতে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেই নির্দেশিকার আলোকে এবং আইনী কাঠামোর অধীনে তাদেরকে বাণিজ্য অনুমতির আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করব। আশা করি, এর মাধ্যমে তামাকের ব্যবহার কমে আসবে এবং তামাকজাত দ্রব্য বিক্রেতাদেরকেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ডেভেলপমেন্ট একটিভিটিজ অব সোসাইটি (DAS) এর উপদেষ্টা আমিনুল ইসলাম বকুল, মাদক বিরোধী সংগঠন প্রত্যাশার মহাসচিব হেলাল আহমেদ, এইড ফাউন্ডেশনের প্রজেক্ট ডাইরেক্টর সাগুফতা সুলতানা, ন্যাশনাল এন্টি-টিবি এসোসিয়েশন অব বাংলাদেশ (নাটাব) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12