সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

খালেদার চেয়েও অভিনেত্রী পরীমনি, বিএনপির কাছে বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

ছবি-- সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতীয় বলেছেন, বিএনপির কাছে বেগম খালেদার চেয়েও অভিনেত্রী পরীমনি অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অভিনেত্রী পরীমনির বিষয়ে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ অনেক বক্তব্য রেখেছেন। বিএনপির এই নেতাকে দেখলাম পরীমনির বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে বক্তব্য রেখেই চলছেন।

সোমবার (২১ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমার কাছে মনে হলো, বিএনপির নেতাদের কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সেজন্য এটা নিয়ে তিনি সংসদে বেশ কয়েকদিন বক্তব্য রেখেছেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের কে কোথায় গিয়ে মধ্যরাতে মদ্যপান করল, আর সেখানে ভাঙচুর হলো; সেই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে সেখানে কিছু ঘটনা ঘটল। সেটি কি জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ? কে কোথায় মধ্যরাতে মদ্যপান করে কোন ঘটনা ঘটালো, সেটি নিয়ে যেভাবে সবাই মত্ত হয়ে গেলো। বিষয়টি কি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিলো? এটি একটি বাজে বিষয়। আমি এটি নিয়ে মন্তব্য করতে চাই না।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ও তার মিত্ররা এসব অপচেষ্টা চালায়। আবার বাংলাদেশে কিছু ব্যক্তি আছে, যারা মনে করেন তারা মহাজ্ঞানী।

যখন নিজেরা মনে করেন তারা মহাজ্ঞানী অপরের ভুল না ধরলে তিনি যে জ্ঞানী সেটি প্রমাণ করার সুযোগ হয় না। সেজন্য সব বিষয়ে ভুল ধরার জন্য কিছু ব্যক্তিবর্গ আছে।’

তিনি আরও বলেন, ‘দেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধু সমালোচনাতেই ব্যস্ত। এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই দরকার আছে। তারা কোনো জায়গায় কোনো কিছুর ব‌্যতয় হলে সমালোচনা করবে।

কিন্তু একইসঙ্গে দেশের কোনো অগ্রগতি, অর্জন হলে সেটির প্রশংসা করাও তাদের দায়িত্ব। কিন্তু এরা এগুলো করছে না। এগুলোর সঙ্গে কিছু কিছু কাগজেও এদের কথাগুলো ফলাও করে প্রচার করা হয়, যা দুঃখজনক।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12