সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

একদিনে ৫৭০ বাংলাদেশী করোনা শনাক্ত সিঙ্গাপুরে

দূরবীন নিউজ ডেস্ক :
সিঙ্গাপুরে একদিনেই ৫৭০ বাংলাদেশী প্রবাসী করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এরফলে এশিয়ার দ্বীপ দেশটিতে ২ হাজার ৫৯৭ জন বাংলাদেশী করোনায় আক্রান্তের খবর এলো। সারা বাংলাদেশে করোনাভাইরাসের যত রোগী রয়েছে, তার চেয়ে এই সংখ্যা বেশি। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১৪৪ জন।
শনিবার (১৮ এপ্রিল) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৯২৪ জন রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে বাংলাদেশিই সর্বাধিক।
সিঙ্গাপুরে প্রায় ৬ হাজার আক্রান্তের মধ্যে অধিকাংশই প্রবাসী শ্রমিক। বিভিন্ন ডরমিটরিতে একসাথে থাকা এই শ্রমিকদের মধ্যে দ্রুতই ভাইরাস সংক্রমিত হচ্ছে বলে রোগীর সংখ্যা বাড়ছে।

কেবল এস-১১ ডমরিটরিতেই শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৫ জন। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট কোভিড-১৯ রোগী ৫ হাজার ৯৯২ জনের মধ্যে নতুন একজনসহ মোট ১১ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০৮ জন।

সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ গুণ বেড়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12