সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সাংবাদিক নেজামী আর নেই

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সাংবাদিক আব্দুল লতিফ নেজামী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (১১ মে) দিবাগত রাত ৮টার পর রাজধানীর ইসলামিক ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, মাওলানা আবদুল লতিফ নেজামী রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা করতেন। তিনি দীর্ঘদিন দৈনিক শক্তি পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালকন করেছেন। এরপর দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

মাওলানা নেজামী ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি নেজামে ইসলাম পার্টির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

সোমবার ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে পড়ে যান মাওলানা নেজামী। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12