সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় গাজার ৩১ স্কুল ধ্বংসস্তূপে পরিণত

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
দখলদার ইসরাইল ১৬০টি যুদ্ধবিমানের সঙ্গে ট্যাংক বহর গাজায় অবিরাম অভিযান চালিয়ে যাচ্ছে । এতে নিহত হচ্ছে শত শত নিরস্ত্র ফিলিস্তিনিরা। এ হামলায় অন্তত ৩১টি স্কুল ও একটি স্বাস্থ্য সেবাকেন্দ্র গুড়িয়ে গেছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানিয়েছে।

সংস্থটি আরো জানায়, এই সহিংসতার ফলে গাজায় সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
গাজায় সেভ দ্য চিলড্রেনের ফিল্ড ম্যানেজার ইব্রাহিম আবু সোবেইহ বলেন, ‘আমরা আমাদের ছোট ছেলেমেয়েদের বলছি যে ভারি বোমাগুলো হল উৎসব আর আতশবাজি, কেমন কৌতুক! এই ভয়াবহ পরিবেশ থেকে তাদের দৃষ্টি সরাতে আমরা বিভিন্ন উপায়ে অবলম্বন করছি, তবে এ সবই বৃথা।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত সোমবার থেকে অব্যাহত ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু ও ১১ জন নারীও রয়েছেন।

এছাড়া আহত হয়েছেন আরো ৫৮০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
এছাড়া হামাসের রকেট হামলায় ইসরায়েলে অন্তত সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক ইসরায়েলি।  # সূত্র : রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12