সর্বশেষঃ
 জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর শহীদ জিয়ার  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছাত্রদল ২ নেতা শাহজালালে সোনা ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে কারাগারে
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

ইরাকে সংঘর্ষে নিহত ১৪, আহত শতাধিক

দূরবীন নিউজ প্রতিবেদক :
ইরাকে সরকার বিরোধীদের সাথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো শতাধিক।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় এ ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ে ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। খবর আলজাজিরার।

নিরাপত্তা সূত্র আলজাজিরাকে জানিয়েছে এ ঘটনায় আরো অন্তত ১২০ জন আহত হয়েছেন। বুধবার শিয়াদের কাছে পবিত্র শহর নাজাফে ইরানি কনস্যুরেটে হামলার একদিন পর এ সংঘর্ষের ঘটনা ঘটলো।

আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মেডিক্যাল সূত্রে আলজাজিরা বলছে, নিহতের সংখ্যা ১৮ ছাড়িয়েছে। তবে সরকারিভাবে এখনো তা স্বীকার করা হয়নি।

গত পহেলা অক্টোবর থেকে সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনে নামেন ইরাকিরা।

ইরাকেরর রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলে আন্দোলন তীব্র আকার ধারণ করে। এ আন্দোলনে এ পর্যন্ত ৩৭০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12