সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি জসীম ও মহাসচিব প্রণব

দূরবীণ নিউজ প্রতিবেদক:

বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের নির্বাহী পরিষদে মো. জসীম উদ্দিন সভাপতি এবং প্রণব কুমার ভট্টাচার্য্য মহাসচিব নির্বাচিত হয়েছেন।শুক্রবার ( ১৯ আগস্ট) রাজধানীতে সার্কিট হাউস রোডের তথ্য ভবনে এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরে দুই ঘন্টার বিরতিসহ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২৭ সদস্যের নির্বাহী কমিটির শুধু সভাপতি পদে ভোট গ্রহণ করা হয়। অন্যান্য পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে মো. জসীম উদ্দিন ১০৭ ভোট এবং ফায়জুল হক ৬৪ ভোট পান। মোট ২১২ জন ভোটারের মধ্যে ১৭২ জন ভোট প্রদান করেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান ভোটের ফলাফল ঘোষণা করেন। এসোসিয়েশনের দুই বছর মেয়াদী নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি খালেদা বেগম, মো. আব্দুল জলিল ও মোহাম্মদ আলী সরকার; যুগ্মমহাসচিব মুহা. শিপলু জামান, মোহাম্মদ ওয়ারেছ হোসেন ও ফারহানা রহমান; কোষাধ্যক্ষ আব্দুল্লাহ শিবলী সাদিক, সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সচিব এ এইচ এম মাসুম বিল্লাহ, দপ্তর সচিব এ এম ইমদাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সচিব ফাহিমা জাহান, কল্যাণ ও ক্রীড়া সচিব আশরোকা ইমদাদ, সংস্কৃতিক সচিব মাহবুবুর রহমান, তথ্যপ্রযুক্তি সচিব মোহাম্মদ সায়েম হোসেন।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন-
মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, মো. তৈয়ব আলী, নাসরীন জাহান লিপি, দীপাংকর বর, চৌধুরী সাহেলা পারভীন,মো. মনিরুজ্জামান খান, মো. জাকির হোসেন, রেজাউল রাব্বি মনির, মো. রুবেল রানা এবং কে এম খালিদ বিন জামান। এসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক বিদায়ী কমিটির সভাপতি স. ম. গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12