সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২০২৪ সালে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল জুলাই গণঅভ্যুত্থান । এই ভিত্তিক একটি প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি না থাকাায় বড় ধরনের ত্রুটি হিসেবে উল্লেখ করেছেন প্রচন্ড ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক। তাই তাঁকে বাদ দিয়ে নির্মিত কোনো প্রামাণ্যচিত্র পূর্ণাঙ্গ হতে পারে না। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন।

আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে একাধিক অসংগতি রয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যে দুঃখপ্রকাশ করেছেন। তাই ভুল সংশোধনের সুযোগ দিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক রাখাই সমীচীন ছিল। তাঁর মতে, এ ধরনের ঘটনায় সংসদীয় ওয়াকআউটের মতো প্রতিক্রিয়া দেখানো কাম্য নয়।

সরকারের উদ্দেশ্য তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চায়। কোনো ভুল হলে তা সমালোচনার মাধ্যমে তুলে ধরলে সরকার তা সংশোধনের চেষ্টা করবে এবং অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না।

এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা। তাঁদের অভিযোগ, আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।

প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। উপস্থিত কয়েকজন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা দাঁড়িয়ে আপত্তি জানান। একপর্যায়ে পুরো মিলনায়তনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12