সর্বশেষঃ
ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

আফগানিস্তানে অনন্তকালের যুদ্ধ অবসানের সিদ্ধান্ত নেয়া হয়েছে : বাইডেন

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক : 
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি আফগানিস্তানে অনন্তকালের যুদ্ধকে আর প্রসারিত করতে চাচ্ছিলাম না। তাই এই যুদ্ধ থেকে সরে আসা এবং অনন্তকালের জন্য যুদ্ধ বাড়াতে চাচ্ছিলাম না। তিনি আবারো আফগানিস্তানে দুই দশকের যুদ্ধ অবসানে তার সিদ্ধান্তের পক্ষে জোরারো কথা যুক্তি দেখিয়েছেন।

হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র গত রাতে আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধ শেষ করেছে। তিনি আরো বলেন, এটি আমেরিকার দীর্ঘতম যুদ্ধ।

তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা নেবার পর দেশটি থেকে আমেরিকান এবং আফগানদের সরিয়ে নেবার বিষয়ে বাইডেন বলেন, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেবার মাধ্যমে আমরা ইতিহাসের সবচেয়ে বড় বিমান পরিবহন সম্পন্ন করেছি। কখনোই কোনো দেশ এরকম কিছু করেনি বলেও মন্তব্য করেন বাইডেন।

কয়েক সপ্তাহ ধরে বাইডেন এবং তার প্রশাসনের অন্যান্য সদস্য, দীর্ঘকাল ধরে থাকার সম্ভাবনা এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির পরও যুক্তরাষ্ট্রের আরো নাগরিক ও বেসামরিক আফগানদের সরিয়ে নেবার এই বৃহৎ কার্যক্রমের চ্যালেঞ্জ ও সুবিধার দিকগুলো নিয়ে আলোচনা করেছেন।

বাইডেন আগেই বলেছিলেন, পরিকল্পনা অনুযায়ী বিমানে করে মানুষকে সরিয়ে নেবার মিশন শেষ করার জন্য জয়েন্ট চিফস এবং মাঠ পর্যায়ে থাকা তাদের কমান্ডারদের সর্বসম্মত সুপারিশ ছিল। তাদের মতামত ছিল- তাদের সৈন্যদের জীবন রক্ষা এবং যেসব বেসামরিক মানুষ সামনের সপ্তাহ বা মাসগুলোতে আফগানিস্তান ছাড়তে চায়, তাদের প্রস্থানের সম্ভাবনাকে নিরাপদ করার সর্বোত্তম উপায় হলো তাদের সামরিক মিশন শেষ করা।

তিনি আরো বলেন, তালিবান নিরাপদে দেশ ত্যাগের সুযোগ দেবার প্রতিশ্রুতি দিয়েছে এবং বিশ্ব তাদের ঐ ব্যাপারে দায়বদ্ধ রাখবে।

বাইডেনের রাজনৈতিক প্রতিপক্ষ এবং কিছু মিত্র, আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময়সীমা মেনে চলার জন্য তার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২০ তম বার্ষিকীর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়লো।

ওই হামলা যুক্তরাষ্ট্রকে, হামলার পরিকল্পনাকারী আল-কায়দার সন্ত্রাসী এবং তাদের আশ্রয় দেয়া তালিবান জঙ্গীদের বিরুদ্ধে আফগানিস্তানে সৈন্য পাঠাতে উৎসাহিত করেছিল।
# সূত্র : ভয়েস অব আমেরিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12