সর্বশেষঃ
সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান জামালপুরে সরিষাবাড়ীতে লাইসেন্সবিহীন হাসপাতালে দুদকের অভিযান কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান মোতালিব হত্যা মামলায় খোকন ৭ দিনের রিমান্ডে যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকাকে জাপানের মতো পরিচ্ছন্ন নগরী গড়ার : মিজ্ নুরজাহান খানম সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সাড়ে ৫ হাজার করোনা টেস্টের সার্টিফিকেট দিয়েছে রিজেন্ট হাসপাতাল : ডিএমপি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনা টেস্টের সাড়ে ৫ হাজার সার্টিফিকেট দিয়েছে রিজেন্ট হাসপাতাল। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন বলেছেন ওইসব সার্টিফিকেটের মধ্যে অনেক আছে টেস্ট না করে দেয়া হয়েছে। তদন্তে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (২২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদের মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বাসস।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাহেদ ৫দিন যাবত পুলিশ রিমান্ডে ছিলেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহেদের মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্থান্তর করেছে। র‌্যাব শুরু থেকে সাহেদের এই মামলাটি দেখছে। সাহেদ কি পরিমান করোনা টেস্টের সার্টিফিকেট প্রদান ও স্যাম্পল কালেকশন করেছে এসব বিষয়ে তদন্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, রিমান্ডে থাকা অবস্থায় সাহেদকে নিয়ে অভিযান চালিয়ে তার দেখানো মতে অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে পৃথক দুইটি মামলা হয়েছে। এই মামলা ডিবি তদন্ত করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি বলেন, ‘আমরা শুনেছি সাহেদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় বেশকিছু মামলা হয়েছে। এসব মামলা সংশ্লিষ্ট জেলার থানা তদন্ত করবে।

সাহেদ মাদক ব্যবসার সাথে জড়িত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাহেদ মাদক ব্যবসায়ী কিনা এমন তথ্য তদন্তে পাওয়া যায়নি। অস্ত্র ও মাদকের সাথে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ডা. সাবরিনার মামলা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার ডিবি বলেন, সাবরিনার মামলার তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। শীঘ্রই এই মামলার চার্জশীট দাখিল করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, করোনা টেস্টের সার্টিফিকেট জালিয়াতি মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে ১০ দিনের রিমান্ডে দিয়েছিল আদালত। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12