সর্বশেষঃ
সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান জামালপুরে সরিষাবাড়ীতে লাইসেন্সবিহীন হাসপাতালে দুদকের অভিযান কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান মোতালিব হত্যা মামলায় খোকন ৭ দিনের রিমান্ডে যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকাকে জাপানের মতো পরিচ্ছন্ন নগরী গড়ার : মিজ্ নুরজাহান খানম সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন

আবুল কাশেম
সাবধান ! পতীত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক, সুবিধাভোগী ও দোসররা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। রাজনৈতিকসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন , আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসী ও দোসররা এই এতদিন অনেকটা নিরব থেকে নানা কৌশলে ক্ষমতাসীন দলের এমপি, মন্ত্রী, ঢাকার দুই সিটির প্রশাসক, সরকারি কর্মকর্তা এবং নেতাদের সাথে সখ্যতা বজায় রেখে নানা সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছেন। এবার পরিকল্পিতভাবে অর্খ ও শক্তি সঞ্চয় করে একযোগে রাজধানী ঢাকাসহ সারোদেশে অগ্নি সন্তাসী হিসেবে আত্মপ্রকাশ করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের  নেতা-কর্মী ও তাদের সহযোগিরা। ফলে এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে আবার রাজনৈতিক নেতাদের জাতীয় ঐক্য প্রয়োজন হয়ে পড়েছে।

এমনকি শত শত কোটি টাকার সরকারি বড় বড় কেনা কাটা এবং উন্নয়ন প্রকল্পের ঠিকাদারী কাজ পর্যন্ত অবৈধ লেনদেনের মাধ্যমে নিয়েছেন বলেও গণমাধ্যমে অনেক প্রতিবেদন প্রায় প্রকাশিত হয়েছে। এসব বিষয়কে ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি, প্রশাসক এবং বিএনপির কতিপয় নেতা উল্টোভাবে গণমাধ্যমের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করতেন। শুধু তাইনয়,ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেতরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুবিধাভোগী ও দোসর হিসেবে চিহ্নিত বেশ কয়জন প্রভাবশালী কর্মকর্তা ও কর্মচারী এখনো দাপটের সাথে বহাল তবিয়তে রয়েছেন।

ঢাকার দুই প্রশাসকের দপ্তরের সংশ্লিষ্ট কর্মকতাদের কাছে চিহ্নিত আওয়ামী লেগের দোসররা বেশ জনপ্রিয় এবং আস্থাভাজন বলেও ব্যাপক সমালোচন হচ্ছে। এবার ধীরে ধীরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপনে সংঘটিত হচ্ছে। সরকারি চাকরি করলেও অনেক আওয়ামী লীগ সমর্থিত কর্মচারীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ওয়াটঅ্যাপে দেশে ও দেশের বাইরে অবস্থানকারী আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রেখে যাচ্ছেন বলে নানা গুঞ্জুন চলছে।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী অগ্নি সন্ত্রাসীরা বিএনপি নেতা, এমপি, মন্ত্রী, প্রশাসক,ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী এবং এনসিপির এমপি- নেতাদের টার্গেট করেছে। কয়দিন আগে গত ১২ নভেম্বর দিবাগত রাতে এনসিপির নেত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলায় বাড়িটি দিয়ে পুড়িয়েছে। এপর গোপালগঞ্জে বিএনপির এমপি ও নেতাদের বাড়ি- দোকান, মার্কেট ও অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

এদিকে আজ বুধবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসীরা রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। এই হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন।

শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী গণমাধ্যমে জানান আজ বুধবার সকাল ৮টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে প্রশাসকের কার্যালয়ে হামলা হয়েছে। প্রায় ১০০/ ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়। হামলায় ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়েছে। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন।

তিনি আরো বলেন, আজ সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০-২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। এ সময় তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। এ সময় পুলিশকে জানানো হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তিনি।

মামুন পাটোয়ারী আরো জানান, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে টার্গেট করে চালানো হয়েছে। কারণ, ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টিও হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি। হামলার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। মামুন পাটোয়ারীর দাবি, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন। কিন্তু শেষ রক্ষা হচ্ছে না।

এদিকে নাম না প্রকাশের শর্তে ডিএনসিসির একাধিক কর্মকর্তা ও কর্মচারী অক্ষেপের সাথে জানান, ফ্যাসিস্টদের সমর্থিত সরকারি কমচারীরাও এই অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরকারীদের উৎসাহিত করছেন। যারফলে আজ বিএনপি ঢাকা মহনগর আহবায়ক ডিএনসিসি প্রশাসকের মিরপুর-১৩ নম্বরের কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়েছে। এর আগেগতকাল মঙ্গলবার রাতে মহাখালীতে ডিএনসিসির স্টাফ বাসে আগুন দেওয়া হয়েছে।

এসব ঘটনায় আশঙ্কা করা হয়েচ্ছে, আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ঢাকা দুই সিটির নগরভান, আঞ্চলিক কার্যালয়,ময়লা টানার গাড়ি, বিএনপির নেতা, মন্ত্রী- এমপি এবং বিরোধীদলীয় নেতাদের অফিসে হামালা হতে পারে। এ পরিস্থতিতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভতিার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডিএনসিসির একাধিক কর্মকর্তা ও কর্মচারী।

এছাড়া গতকাল দিকাগত রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে রাস্তার পাশে পার্কিং করা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

এফাড়া গতকাল রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুরের চিড়িয়াখানা রোডেও বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

মহাখালীর ওই ঘটনার বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান গণমাদ্রমকে বলেন, প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। গতকাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ীসহ ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি মোহাম্মদপুরে শিয়া মসজিদ–সংলগ্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

অপরদিকে রাজধানীর উপকন্ঠে হেমায়েতপুর, সাভার,আশুলিয়া (ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া) এলাকায় ২০ প্লাটুন; গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় ১৫ প্লাটুন; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর- নির্দেশনার পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্যরা,আরএসবি,পুলিশ ও আনসার মোতায়েন করছে। একই সাথে সারাদেশে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

# দূরবীণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12