সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে !

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। ওই দেশের নাগরিকরাও অনেকটা স্বাভাবিক জীবন উপভোগ করছেন। বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ছবিতে দেখা গেছে, আফগানরা রেস্তোরাঁয় জড়ো হয়েছে কিংবা সবাই মিলে পার্কে প্যাডেল নৌকায় চড়ে অবসর উপভোগ করছে।

গত ১০ সেপ্টম্বর (শুক্রবার ) হেরাতে সশস্ত্র তালেবান সৈন্যরা কাছাকাছি পাহারায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও যুবকদের একসাথে আড্ডা মারতে ও হাসাহাসি করতে দেখা যায়। আফগানরা রেস্তোরাঁয় ভিড় করছে, পার্কে জড়ো হচ্ছে এবং এমনকি পানিতে চিত্তাকর্ষকভাবে নৌকা চালানো উপভোগ করছে এমন দৃশ্যগুলোতে পরিস্কার যে তাদের জীবন স্বাভাবিক হয়ে আসছে।

গত মাসে সাধারণ মানুষের সাথে তালেবান যোদ্ধাদের ক্রিকেট খেলতে দেখা যায় যা একই ধরনের বার্তা দেয়। তালেবানরা তাদের ইমেজকে আরও প্রগতিশীল এবং মধ্যপন্থী দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্বব্যাপী তুলে ধরার চেষ্টা করছে। যদিও নারীদের জন্য ক্রিকেট ও ফুটবলের মতো খেলাধূলা নিষেধ করা হয়েছে এবং ছোট-খাট কিছু বিক্ষোভ হয়েছে তবে তালেবান যোদ্ধারা বলছেন, তারা বদলে গিয়েছেন এবং সবার নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

তাদের একজন স্কাই নিউজকে বলেন, ‘আমরা বদলেছি। আমরা অনেক বদলে গেছি। আল্লাহর প্রশংসা করুন, আমাদের আচরণ এখন খুব ভালো … আমরা ভদ্র, আমাদের আচার -আচরণ ভালো এবং আমাদের আচরণ অনেক উন্নত। আমরা গত সরকারের চেয়ে অনেক ভালো। কাবুল এখন নিরাপদ। নিরাপত্তা ভালো।’

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর অনেক মানুষের মধ্যে, বিশেষ করে রাজধানী কাবুলে, নানা উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছিলো। কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যারা এই ভয়াবহ যুদ্ধ দেখে অভ্যস্ত, তাদের মধ্যে যেন স্বস্তি ফিরে এসেছে। দেশটির পূর্বাঞ্চলের লোগারের ওইসব এলাকা ঘুরে এই তথ্য জানিয়েছেন বিবিসির সংবাদদাতা সেকান্দার কিরমানি।

একজন গ্রামবাসী বিবিসিকে বলেন, ‘পরিস্থিতি আগে খুবই খারাপ ও বিশৃঙ্খল ছিল। দোকানে বা বাজারে যাওয়ার সুযোগও হতো না আমাদের। কিন্তু এখন আমি যেখানে খুশি সেখানে যেতে পারি এবং নিজে উপার্জন করতে পারি।’ সূত্র: দ্য গার্ডিয়ান, টেলিগ্রাফ, বিবিসি, স্কাই নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12