সর্বশেষঃ
সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১ জাতিসংঘকে সমঝোতামূলক  কেন্দ্রবিন্দু দেখতে চায় বাংলাদেশ যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, বন্ধের সিদ্ধান্ত তাকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, পিতা-পুত্রের মৃত্যু
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বিএনপি নেতা অ্যাভোকেট সানাউল্লাহ মিয়া আর নেই

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে সানাউল্লাহ মিয়া দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে যান।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী আইনজীবী ছিলেন।

জানা যায়, সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তার মুখের বাঁ পাশ বেঁকে যায়। দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর দেশে ফেরেন তিনি।

বৃহস্পতিবার রাত থেকে সানাউল্লাহ মিয়ার শরীর প্রচণ্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে এনে ভর্তি করানো হয়। শুক্রবার বিকালে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12