সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

বাংলাদেশ সরকার ভারতীয় ৩৮০ সৈন্যকে সম্মাননা দেবে : পররাষ্ট্রমন্ত্রী

দূরবীন নিউজ প্রতিবেদক :
একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ভারতের ৩৮০জন সৈন্যকে সম্মাননা দেয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার গনশাধ্যকে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । তিনি বলেছেন, এটি শিগগিরই পৌছে দেয়া হবে।

শুক্রবার (৭ ডিসেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশকে ভারতের কুটনৈতিক স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। খবর বাসস ।

মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে একাত্তরের স্বাধীনতা সংগ্রামে সেদেশের সকল শহীদদের সম্মাননা দেবে সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক অটুট রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও নিবিড় হবে। চক্রান্তকারীরা এ সম্পর্ক বিনষ্ট করতে পারবে না।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। যুদ্ধের জন্য আমাদের সংগ্রামী জনতাকে প্রশিক্ষণ দিয়েছিল। এ যুদ্ধে ভারত অংশ নিয়েছিল।

তিনি বলেন, যুদ্ধে ভারতের প্রায় ১৭ হাজার সৈন্য শহীদ হয়েছিল, অনেকে আহত হয়, এটি ভোলার নয়। বাংলাদেশ ও ভারতের সৈন্যদের কাছে পাকিস্তানী হানাদার বাহিনী পরাজিত হয়।

নির্মুল কমিটির উপদেষ্টা ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে সভায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বৃটিশ মানবাধিকার নেতা জুলিয়াস ফ্রান্সিস, এরোমা দত্ত এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী বলেন, একাত্তরের স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। সোনালি অধ্যায়ের মধ্যদিয়ে দু’দেশের সম্পর্ক তৈরি হয়। এ সম্পর্ক অটুট থাকবে।

তিনি বলেন, আমাদের প্রতিবেশি দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার আগে। দ’ুদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এ সম্পর্ক আরও জোরদার হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12