সর্বশেষঃ
সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান জামালপুরে সরিষাবাড়ীতে লাইসেন্সবিহীন হাসপাতালে দুদকের অভিযান কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান মোতালিব হত্যা মামলায় খোকন ৭ দিনের রিমান্ডে যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকাকে জাপানের মতো পরিচ্ছন্ন নগরী গড়ার : মিজ্ নুরজাহান খানম সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটিতে ৩ দিনে প্রায় ২১ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ হয়েছে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের নির্দেশনার আলোকে নগরীতে দ্রুত কোরবানীর পশুর বর্জ্য এবং কোরবানী পশুর হাটের আর্বজনা পরিস্কার করা হয়েছে।

গত ৩ দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রায় ২১ হাজার মেট্রিক টন কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে অপসারণ করা হয়েছে।

বিগত ৯ জুলাই সন্ধ্যা ৬টা হতে মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ হাজার ৮৮০টি ট্রিপের মাধ্যমে মোট ২০ হাজার ৬২৬.৩৪ মেট্রিক টন কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তরপূর্বক অপসারণ করেছে।

এদিকে আজ মঙ্গলবারও ঢাকা দক্ষিণ সিটির ৫৮টি ওয়ার্ডে কোরবানির পশুর জবাই করা হয়েছে।

আজ তৃতীয় দিনে ৪, ৬, ৯-১১, ১৮, ২১, ৫২, ৫৯-৬১, ৬৩, ৬৬, ৬৭, ৭১, ৭২ ও ৭৫ নম্বর ওয়ার্ড বাদে বাকী ৫৮টি ওয়ার্ডে ৯৩৫টি কোরবানির পশু জবাই করা হয়েছে। সকাল থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এসব পশু জবাই করা হয়। আজ সন্ধ্যা ৬.১০টা নাগাদ সকল ওয়ার্ড হতে ঈদের তৃতীয় দিনে জবাইকৃত কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও প্রথম দিনে মাত্র সোয়া ১১ ঘন্টায় সকল ওয়ার্ড হতে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12