সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ডেঙ্গুর ভয়াবহতা,২৪ ঘন্টায় আরো ২৭৫ রোগী হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ডেঙ্গুর ভয়াবহতা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় রাজধানীসহ সারা দেশে আরো ২৭৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শুধু ঢাকায় ২১১ জন আর ঢাকার বাইরে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সোমবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘এক মাসের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ সহনীয় পর্যায়ে চলে আসবে।’

সূত্র জানিয়েছে, রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৮৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। রাজধানীর বাইরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৫ জন। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২জন, আগস্ট মাসে ৩৪ জন এবং সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত ১৩ জন মারা গেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ১৫ হাজার ৯৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪৫ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭২ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12