সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ট্রানজিট ফ্লাইট নয়, সরাসরি সৌদি যেতে পারবে বাংলাদেশ থেকে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ থেকে বিমানের সরাসরি ফ্লাইট গ্রহণ করবে সৌদি আরব। তবে বাংলাদেশ থেকে ট্রানজিট ফ্লাইট এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
সৌদি দূতাবাসের কর্মকর্তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত ১২ মার্চ।

গত বৃহস্পতিবার সৌদির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে জানায়, সৌদি সরকারের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইউরোপীয় দেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, কেনিয়া, জিবুতি ও সোমালিয়া।

করোনাভাইরাসের কারণে ইউরোপিয়ান ইউনিয়নের দেশসহ ৩৯ দেশের নাগরিকদের ওপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাত এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি । এসব দেশের নাগরিকরা সৌদি আরবে আসতে পারবেন না।

তবে বাংলাদেশ থেকে সৌদি ভ্রমণে বা ছুটিতে আসা প্রবাসীদের কর্মস্থলে ফিরতে এখনো কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি সৌদি প্রশাসন।

সেক্ষেত্রে অন্য কোনো এয়ারলাইন্স নয়. বিমান বাংলাদেশ বা সৌদি এয়ারলাইন্সে চড়ে সৌদিতে যেতে পারবে বাংলাদেশিরা। এই দুটি ছাড়া বাংলাদেশ থেকে ভায়া ( ট্রানজিট) বিমানে সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে। জানা গেছে, জর্ডানের সাথেও সব ফ্লাইট বাতিল করেছে সৌদি।

এর আগে গত ৯ মার্চ ওমান, ফ্রান্স, জার্মানি, তুর্কি, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, ইরাক, মিসর , ইতালি ও দক্ষিণ কোরিয়ার ওপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব।

এসব দেশ হতে সৌদি নাগরিক, অভিবাসী এবং সেসব দেশের নাগরিক যাদের ভিসা ও ইকামার মেয়াদ রয়েছে তাদের আগামী ৭২ ঘন্টার মধ্যে সৌদিতে ফিরে আসার সুযোগ রয়েছে। সৌদিতে কাজ করা ভারত ও ফিলিপাইন এর স্বাস্থ্য কর্মীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12