সর্বশেষঃ
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান জামালপুরে সরিষাবাড়ীতে লাইসেন্সবিহীন হাসপাতালে দুদকের অভিযান কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান মোতালিব হত্যা মামলায় খোকন ৭ দিনের রিমান্ডে যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকাকে জাপানের মতো পরিচ্ছন্ন নগরী গড়ার : মিজ্ নুরজাহান খানম সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

জামালপুরে সরিষাবাড়ীতে লাইসেন্সবিহীন হাসপাতালে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত জনসেবা হাসপাতাল লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালনা, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, অদক্ষ চিকিৎসকের মাধ্যমে অস্ত্রোপচার, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু এবং দালালের মাধ্যমে রোগী ভর্তি করে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. তানজীর আহমেদ।

তিনি আরো জানান, অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রথমে রোগীর ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন সেবা গ্রহণ ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে নিজেদের পরিচয় প্রকাশ করে হাসপাতাল পরিচালনার বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনপত্রসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি, বিধায় এক্ষেত্রে আইনি পদক্ষেপ গ্রহণের আবশ্যিকতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে যথাযথ সুপারিশপূর্বক এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।
# দূরবীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12