সর্বশেষঃ
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই হবে মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশার তথ্য মিথ্যে ও ভিত্তিহীন :জামায়াত কুমিল্লায় ৭ম শ্রেণির শিক্ষার্থী হত্যায়, অটোরিকশাচালক গ্রেপ্তার চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব জোরদার হবে বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসার প্রলোভন ‘জিয়ার সৈনিক’শ্লোগানধারী ১২ জনকে আটক শান্তিতে নোবেল পুরস্কার দক্ষিণ আফ্রিকান নাভি পিল্লে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশ ছিনতাইকারীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়েছে ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চ কর্মসূচি 
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

গারমেন্টস শ্রমিকদের নিয়ে নির্মম খেলা বন্ধের অনুরোধ কৃষক-শ্রমিক মুক্ত আন্দোলনের

দূরবীণ নিউজ প্রতিকেদক :
অনতিবিলম্বে গারমেন্টস শ্রমিকদের নিয়ে অমানবিক নির্মম খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন।

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক এম. গোলাম মোস্তফা ভুইয়া, যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা ও সমন্বয়ক মো. মহসিন ভুইয়া এই আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, রবিবার থেকে গারমেন্টস কারখানা খোলার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা আত্মঘাতি ও আত্যাহত্যার শামির। এর ফলে হাজার হাজার শ্রমিক চাকরি চলে যাবার ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে আবার কারখানায় ফিরছেন।

এদিকে করোনা সংক্রমণ এড়াতে সরকার ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে। সড়ক মন্ত্রী জানিয়েছেন ১১ তারিখ অব্দি যানবাহন চলাচলও বন্ধ থাকবে। তাহলে গারমেন্টস কারখানা কেন খুলতে হবে, কার স্বার্থে খুলতে হবে।

তারা বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশের চাইতে গারমেন্টস মালিকদের স্বার্থই সরকারের জন্য গুরুত্বপূর্ণ। মালিকদের সম্ভাব্য ক্ষতি পোষানোর জন্য সরকারের পক্ষ থেকে ৫হাজার কোটি টাকা প্রনোদনা দেয়া হয়েছে, যা সরাসরি শ্রমিকদের পাবার কথা। তারপরও কেন মালিকরা এ ধরনের আত্মঘাতি সিদ্ধান্ত গ্রহন করছে। তারা কি সরকার ও রাষ্ট্রের চাইতেও শক্তিশালী ?

নেতৃবৃন্দ আরো বলেন, গারমেন্টস শ্রমিকদের কি করোনায় আক্রান্ত হবার ঝুঁকি নেই ? তাদের জীবনের কি ন্যূনতম নিরাপত্তা থাকতে নেই? তারা আক্রান্ত হলে কি অন্যেরা, দেশবাসী ভাল থাকবেন ? অবিলম্বে নীতিনির্ধারকদের এই ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তারা বলেন, ঝাঁকে ঝাঁকে মানুষ এখন ঢাকা মুখি। যখন করোনাভাইরাসের কারণে প্রতিদিনই আক্রান্তে সংখ্যা বেড়েই চলেছে। যখন সামাজিক দূরত্বের পাশাপাশি শারীরিকভাবে দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। তখন কারখানা মালিকদের এই খামখেয়ালিপনা সিদ্ধান্তে কত বড় হুমকির মধ্যে আমরা পড়তে যাচ্ছি তা কি কতৃপক্ষ ভেবে দেখেছেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12