সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

গারমেন্টস শ্রমিকদের নিয়ে নির্মম খেলা বন্ধের অনুরোধ কৃষক-শ্রমিক মুক্ত আন্দোলনের

দূরবীণ নিউজ প্রতিকেদক :
অনতিবিলম্বে গারমেন্টস শ্রমিকদের নিয়ে অমানবিক নির্মম খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন।

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক এম. গোলাম মোস্তফা ভুইয়া, যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা ও সমন্বয়ক মো. মহসিন ভুইয়া এই আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, রবিবার থেকে গারমেন্টস কারখানা খোলার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা আত্মঘাতি ও আত্যাহত্যার শামির। এর ফলে হাজার হাজার শ্রমিক চাকরি চলে যাবার ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে আবার কারখানায় ফিরছেন।

এদিকে করোনা সংক্রমণ এড়াতে সরকার ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে। সড়ক মন্ত্রী জানিয়েছেন ১১ তারিখ অব্দি যানবাহন চলাচলও বন্ধ থাকবে। তাহলে গারমেন্টস কারখানা কেন খুলতে হবে, কার স্বার্থে খুলতে হবে।

তারা বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশের চাইতে গারমেন্টস মালিকদের স্বার্থই সরকারের জন্য গুরুত্বপূর্ণ। মালিকদের সম্ভাব্য ক্ষতি পোষানোর জন্য সরকারের পক্ষ থেকে ৫হাজার কোটি টাকা প্রনোদনা দেয়া হয়েছে, যা সরাসরি শ্রমিকদের পাবার কথা। তারপরও কেন মালিকরা এ ধরনের আত্মঘাতি সিদ্ধান্ত গ্রহন করছে। তারা কি সরকার ও রাষ্ট্রের চাইতেও শক্তিশালী ?

নেতৃবৃন্দ আরো বলেন, গারমেন্টস শ্রমিকদের কি করোনায় আক্রান্ত হবার ঝুঁকি নেই ? তাদের জীবনের কি ন্যূনতম নিরাপত্তা থাকতে নেই? তারা আক্রান্ত হলে কি অন্যেরা, দেশবাসী ভাল থাকবেন ? অবিলম্বে নীতিনির্ধারকদের এই ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তারা বলেন, ঝাঁকে ঝাঁকে মানুষ এখন ঢাকা মুখি। যখন করোনাভাইরাসের কারণে প্রতিদিনই আক্রান্তে সংখ্যা বেড়েই চলেছে। যখন সামাজিক দূরত্বের পাশাপাশি শারীরিকভাবে দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। তখন কারখানা মালিকদের এই খামখেয়ালিপনা সিদ্ধান্তে কত বড় হুমকির মধ্যে আমরা পড়তে যাচ্ছি তা কি কতৃপক্ষ ভেবে দেখেছেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12