সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ানের অধিনায়ক আকবরের মায়ের আবেদন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলির মা সাহিদা আক্তার গণমাধ্যমকে বলেছেন, তার ছেলে (আকবর আলি) জয় নিয়ে দেশে ফিরবে।

বিদেশে খেলতে যাবার আগে জয় নিয়ে দেশে ফেরার পণ ছিল। ছেলের ওর ইচ্ছে পূর্ণ হয়েছে। সাথে আমরা একটা বিশ্বকাপ পেলাম।’ চোখের পানি ফেলতে ফেলতে এভাবেই কথাগুলো বলছিলেন।

৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পর নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আকবরের মা বলেন, ‘আকবর আমার দোয়া নিয়ে খেলতে গেছে। আল্লাহর রহমতে সে দেশের মুখ বিশ্বে উজ্জ্বল করেছে। তার এ জয় পুরো দেশবাসীর।’

এদিকে, টিভির পর্দায় সারাক্ষণ তাকিয়ে থাকা আকবরের বাবা মোস্তফা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি কান্না থামাতে পারছি না। এ কান্না খুশির কান্না। আল্লাহ তার ওপর রহমত করেছেন বলেই আজ আকবর পুরো বিশ্বে দেশের নাম উজ্জ্বল করেছে।’

তিনি সবার কাছে তার ছেলের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আমার ছেলে স্বপ্ন দেখত, দেশের হয়ে খেলবে। সেই স্বপ্ন পূরণ হয়েছে। ওর ইচ্ছে ছিল জয় ছিনিয়ে আনবে। দৃঢ় মনোবলে সেই স্বপ্ন পূরণ করেছে।’

বাংলাদেশ দলের বিজয় নিশ্চিত হওয়ার আগ থেকেই আকবরের বাড়ি রংপুরের পশ্চিম জুম্মাপাড়ায় সংবাদকর্মীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীর ঢল নামে।

পরে বিজয় আনন্দে প্রকম্পিত হয়ে ওঠে বাড়িসহ পুরো এলাকা। জয় উৎসবে রংপুরের বিভিন্ন প্রান্ত থেকে আনন্দ মিছিল এসে তার বাড়ির সামনে যুক্ত হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12