সর্বশেষঃ
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত ডিএসসিসিতে ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান

  নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানে হয়রানি, প্রায় ২১ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়ম এবং বকেয়া বিলসংক্রান্ত জটিলতায় যন্ত্রপাতি দীর্ঘদিন অব্যবহৃত রেখে সরকারি অর্থের অপচয়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কুড়িগ্রাম জেলা সমন্বিত কার্যালয় থেকে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। দুদকের সদস্যরা অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ২০১৮-১৯ অর্থবছরে ক্রয়কৃত চিকিৎসা সরঞ্জামের তালিকা সংগ্রহ করে সরেজমিনে পরিদর্শন করেন।

আজ সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমকে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতার উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আজ এনফোর্সমেন্ট টিমের সদস্যরা পরিদর্শনে কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি তালাবদ্ধ কক্ষে অব্যবহৃত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, প্রয়োজনীয় সেটআপ চালু না হওয়ায় সেগুলো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া, অভিযানকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি পরিলক্ষিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা যাচাইয়ে সংশ্লিষ্ট ক্রয়সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12