সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডেঙ্গুসহ মশক নিধনে সচেতনতা কর্মসূচি বাস্তবায়নে নেমেছে বাংলাদেশ জামায়াতে্স ইসলামী। ওই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী পল্লবী থানার উদ্যোগে এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজলের তত্ত্বাবধানে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের সহযোগিতায় ৫ নম্বর ওয়ার্ডের আদর্শনগর আবাসিক এলাকায় মশক নিধনের লক্ষ্যে মশার ওষুধ স্প্রে করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদমাহ ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, পলাশনগর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজ হোসেন এবং সাংবাদিক ওয়ার্ড সভাপতি মো. লোকমান হোসেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রতিটি পরিবার ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজল বলেন, নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন ড্রেন ময়লায় পরিপূর্ণ হয়ে পড়েছে এবং সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে যাচ্ছে। এ পরিস্থিতির উন্নয়নে তিনি দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের দাবি জানান।

একই সঙ্গে তিনি সিটি করপোরেশনকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই এলাকাভিত্তিকভাবে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজল জামায়াতে ইসলামীর নিজস্ব ফগার মেশিন ব্যবহার করে সংশ্লিষ্ট এলাকায় মশার ওষুধ স্প্রে করেন।

জনবান্ধব এ কর্মসূচিতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12