সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, চিকিৎসকদের যথাসময়ে উপস্থিত না থাকা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থে টিকিট বিক্রি এবং অন্যান্য অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (২২ নভেম্বর) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা হানজির আহমেদ।
তিনি আরো জানান,অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন ইউনিটের চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন। এ সময় বিপুলসংখ্যক রোগীর উপস্থিতি থাকলেও চিকিৎসকদের উপস্থিতি তুলনামূলকভাবে কম পাওয়া যায় এবং তাঁদের নির্ধারিত সময়ের পর হাসপাতালে আসার বিষয়টি প্রতীয়মান হয়।

পরবর্তীতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের উপস্থিতিতে বিভিন্ন বিভাগ পরিদর্শন করা হয়। এ সময় ডেন্টাল বিভাগের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কর্তৃক সেবাগ্রহীতাকে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা গ্রহণে প্রলুব্ধ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এছাড়া, বহির্বিভাগে নির্ধারিত অতিরিক্ত টাকা আদায় এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহে অনিয়ম পরিলক্ষিত হয়। অভিযানকালে হাসপাতালের মালামাল ও ওষুধ ক্রয়সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
# দূরবীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12