সর্বশেষঃ
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়েছে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)।

গতকাল শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে র‍্যাক সভাপতি শাফি উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক তাবারুল হক এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে র‍্যাক নেতারা বলেন, দুর্নীতি একটি রাষ্ট্র ও সমাজের অগ্রগতি, ন্যায়বিচার, সুশাসন ও জনমানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে দুদকের স্বাধীন, নিরপেক্ষ, দৃঢ় ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, তথ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও অপরিহার্য।

র‍্যাক বিশ্বাস করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবল আইন প্রয়োগকারী সংস্থার একক দায়িত্ব নয়; বরং এটি রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্যনিষ্ঠ সাংবাদিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে দুদকের ২২ বছরের পথচলা আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও জন-আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমিশনের প্রতিটি উদ্যোগের সফলতা কামনা করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, ২০০৪ সালে ২১ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার নেতৃ্ত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গঠন করা হয়। এরআগে উক্ত প্রতিষ্ঠানের নাম ছিল দুর্নীতি দমন ব্যুরো। অনেক চড়াই উতরাইয়ের মধ্যদিয়ে দুদক আজ একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে আত্মমর্যাদা লাভ করেছে।
# দূরবীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12