নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়ে ঘুষ আদায়, প্রকল্প বাস্তবায়নে হয়রানি, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও পরিষদের কক্ষে গোপনে নগদ অর্থ সংরক্ষণের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদত)। দুদকের রাঙ্গামাটি- সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকে দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তারা মো. আকতার উল ইসলাম এই তথ্য জানান ।
তিনি আরো জানান, দুর্নীতি ও অসদাচরণের দায়ে অপসারিত সাবেক চেয়ারম্যানের গোপন কক্ষ থেকে গত ৯ জুলাই ২০২৫ তারিখে ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধারের ঘটনার নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অর্থ উদ্ধারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে প্রতীয়মান হয়।
অন্যদিকে, মাস্টারদা সূর্যসেন গণপাঠাগার কেন্দ্রের উদ্যোগে বাস্তবায়িত ‘গ্রুপভিত্তিক বই পড়া কর্মসূচি’ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায়। অভিযানকালে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
# দূরবীন