নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থিত অগ্নিসন্ত্রাসী গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে সংসদ সদস্যের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হয়ে সংসদ সদস্যের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ এবং থানার সামনে থাকা একাধিক গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে মুকসুদপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে গোপালগঞ্জ এলাকার প্রায় ৬৭ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গোপালগঞ্জের পাশাপাশি পিরোজপুর, বাগেরহাট ও খুলনাসহ আশপাশের জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
# দূরবীন