সর্বশেষঃ
চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা

ডেস্ক নিউজ :
চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি করে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক শিল্প সচিবসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ কার্যালয়ে মামলাটি দায়ের করে একই কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলম। গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন কার্যালয়ের উপ-পরিচালক মো. আল আমিন। মামলায় উল্লেখ করা হয়েছে,ক্ষমতার অপব্যবহার ও পারস্পরিক যোগসাজশে চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর ১৯ হাজার বর্গফুট জমির বাতিলকৃত বরাদ্দ পুনর্বহাল করে সরকারের প্রায় ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ করা হয় মামলাটিতে।

মামলার আসামিরা হলেন, চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী, বিসিকের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক অতিরিক্ত সচিব বাসুদেব আচার্য্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত তৎকালীন উপ-সচিব মো. মাহবুবুর রহমান মারা যাওয়ায় তাকে আসামি করা হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর বিভিন্ন প্লটের মোট ২৪ হাজার বর্গফুট জমি ‘ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ১৯৯৩-৯৪ সালে প্লট বরাদ্দ কমিটির সভায় ওই জমির বরাদ্দ বাতিল করা হয়। পরে এর মধ্য থেকে ৫ হাজার বর্গফুট জমি অন্য একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয় এবং অবশিষ্ট ১৯ হাজার বর্গফুট জমি বিসিকের নিয়ন্ত্রণে খালি থাকে।

মামলায় উল্লেখ করা হয়, দীর্ঘ বিরতির পর ২০১৫ সালের ৩ মার্চ ওয়াহেদ টিউব অ্যান্ড মেটালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী নতুন নির্ধারিত মূল্যে অবশিষ্ট ১৯ হাজার বর্গফুট জমি পুনরায় বরাদ্দ নেওয়ার আবেদন করেন। কিন্তু ২০১৭ সালের ১০ জুলাই তিনি পূর্বের শর্ত থেকে সরে এসে নতুন মূল্যের পরিবর্তে ১৯৭৯ সালের পুরোনো মূল্যেই জমিটি চালুর অনুমতি চেয়ে বিসিক চেয়ারম্যান বরাবর আবেদন করেন।

বিসিকের নথিতে নতুন নিয়মে মূল্য পরিশোধের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তৎকালীন বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার ক্ষমতার অপব্যবহার করে আসামিকে অবৈধ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে শিল্প মন্ত্রণালয়ে চিঠি পাঠান।

পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়ের অভিযুক্ত কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ‘বিসিক প্লট বরাদ্দ নীতিমালা, ২০১০’-এর ১৯(২) ধারার ব্যত্যয় ঘটিয়ে ২০১৭ সালের ২৩ আগস্ট বাতিল আদেশ প্রত্যাহারের নির্দেশনা দিয়ে বিসিক চেয়ারম্যানকে চিঠি দেয় মন্ত্রণালয়। এতে ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা সরকারি রাজস্ব ক্ষতি করে আসামিরা আত্মসাৎ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। এতে দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৬ আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক।

# দূরবীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12