সর্বশেষঃ
২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়া লীগ সরকারের প্রভাবশালী নেতা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছর ও তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ অপর ১৬ আসামিকে ১০ বছর কারাদন্ড দিয়েছেন বিচারিক বিশেষ জজ আদালত। এই আসামিদের বিরুদ্ধে ইউসিবিএল’র ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের সুনিদিষ্ট অভিযোগে মামলায় দায়ের করেছে দুদক। ওই মামলার রায়ে বিচারিক আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ৫০ কোটি টাকা জরিমানা করেছেন।

আজ (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের রায়ে এ মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ, মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনের সাজা হয়েছে। বাকি ১৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাদের খালাস দিয়েছেন আদালত।

১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- রুকমীলা জামান, মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করেন। এরপর হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে।

এ মামলায় চলতি বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়। মামলায় সাক্ষী করা হয় ৯২ জনকে।

# দূরবীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12