সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

করোনায় ওমান প্রবাসীর মৃত্যু, ‍ সুনামগঞ্জে পুরো গ্রাম লকডাউন

দূরবীণ নিউজ ডেস্ক :
ওমান প্রবাসী (৪৯) মৃত্যূ হয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায়। ফলে ওই গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ) সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ওই ব্যক্তির বয়স ৪৯ বছর। পরিবারের ভাষ্য অনুযায়ী সকাল ৭টায় পেটব্যথার কথা বলেছিলেন তিনি। পরে বাড়িতেই তিনি মারা যান। হাসপাতালেও তাকে নিয়ে আসেননি স্বজনরা।
তিনি আরো বলেন, যেহেতু হোম কোয়ারেন্টাইনের সময় পেরিয়ে যাওয়ার পরও ঘরে ছিলেন এজন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যেগ নিয়েছি। পারিবারিকভাবে লাশ দাফন না করার জন্য বলেছি।

দোয়ারা বাজার থানার ওসি আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৭ মার্চ তিনি ওমান থেকে দেশে ফিরে আসেন। প্রশাসনের নির্দেশে ওই দিন থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক আবদুল আহাদ ওই গ্রাম লকডাউন ঘোষণা দিয়ে বলেন, প্রবাসীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। বাড়তি সতর্কতার জন্য গোটা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12