সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

করেনায় – আক্রান্ত মৃত্যু যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি

দূরবীণ নিউজ ডেস্ক :
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ হাজার ৫৭৭ জনের। আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে রোববার (১২ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত হওয়া গেছে।

অন্যদিকে, করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। বর্তমানে ইতালিতে মৃত মানুষের সংখ্যা ১৯ হাজার ৪৬৮। ইতালিতে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ২৭১।
তবে বিশ্বে মোট আক্রান্ত ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৮২৮ জনের। সুস্থ হয়েছে ৪ লাখ ৪ হাজার ৩১ জন।

চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বেশির ভাগ দেশ। দ্রুত বেড়ে চলেছে শনাক্ত রোগীর সংখ্যা। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে এর বিস্তার ঘটেছে।

মৃত মানুষের সংখ্যার দিক থেকে তিন নম্বরে থাকা স্পেনে প্রাণহানি হয়েছে ১৬ হাজার ৬০৬। স্পেনে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৭ জন। ইউরোপের আরেক দেশ ফ্রান্সে মৃত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১৩ হাজার ৮৫১। ফ্রান্সে মোট আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৭২৭। যুক্তরাজ্যে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৯১ জনের। দেশটিতে এখন পর্যন্ত ৭৯ হাজার ৮৬৫ জন শনাক্ত হয়েছে।

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে জার্মানি এক লাখ ছাড়ালেও দেশটিতে মৃত মানুষের সংখ্যা তুলনামূলক কম। জার্মানিতে মোট শনাক্ত ১ লাখ ২৩ হাজার ৮৭৮; মৃত মানুষের সংখ্যা ২ হাজার ৭৩৬।

চীনে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৮৩ হাজার ১৪ জন রোগী। চীনে মৃত মানুষের সংখ্যা ৩ হাজার ৩৪৩।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। মোট শনাক্ত ৪৮২। সুস্থ হয়েছে ৩৬ জন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12