সর্বশেষঃ
মোতালিব হত্যা মামলায় খোকন ৭ দিনের রিমান্ডে যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকাকে জাপানের মতো পরিচ্ছন্ন নগরী গড়ার : মিজ্ নুরজাহান খানম সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশে করোনায় নতুন আক্রান্ত ২৯, মৃত্যূ আরো ৪ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন আরো ২৯ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। একই সময় করোনায় আক্রান্ত হয়ে দুদকের পরিচালক জালাল সাইফুর রহমানসহ আরো ৪ জন মারা গেছে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনাভাইরাস নিয়ে এক বৈঠক চলার সময় এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৈঠকে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), সরকারি-বেসরকারি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তাদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই নিয়ে গত ৮ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১১৭ জনের করোনা শনাক্ত হলো। আর এই সময়ে মারা গেছে ১৩ জন।
গত শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, ৮ মার্চ থেকে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৮৮। মারা গেছে ৯ জন। সুস্থ ৩৩ জন। ২৪ ঘণ্টায় ব্যবধানে শনাক্ত হওয়া ব্যক্তি ও মৃতের সংখ্যা বেড়ে গেল। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12