সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

পটুয়াখালীতে ২৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
পটুয়াখালীতে ২৬টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ)
করোনাভাইরাস আতঙ্ক ও পরিবহন বন্ধ হওয়ার সম্ভাবনাকে পুঁজি করে বেশি দামে এবং ভেজাল দ্রব্য বিক্রির অভিযোগে তাদেরকে এই জরিমানা করা হয়।

এদিন ৫টি ভ্রাম্যমান আদালত দিনভর পটুয়াখাী জেলার নিউমার্কেট, পুরানবাজার ও কলাতলা,বাউফল, দশমিনা ও দুমকি উপজেলায় অভিযান পরিচালনা করে। গণমাধ্যমকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম।

জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম, ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন, জেলা স্যানিটারি ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ ও জেলা মার্কেটিং অফিসার নুরুন্নাহার বেগমের সমন্বয়ে নিঊমার্কেটে ৭ টি ও কলাতলা বাজারে ৩টি দোকানে বেশি দামে ও ভেজাল দ্রব্য বিক্রির দায়ে গাজী বাবুলের মুদি দোকানে ২ হাজার টাকা, শওকতের মুদি দোকানে ২ হাজার টাকা, দেলোয়ারের মুদি দোকানে ৫ হাজার টাকা, কবিরের পাইকারী দোকানে ৩০ হাজার টাকা, মকবুল ফকিরের মাছের দোকানে ৫ হাজার টাকা, রুহুল আমিনের আলুর দোকানে ২ হাজার টাকা, মহিববুল্লাহর মুদি দোকানে ৩ হাজার টাকা, আবুল বশারের দোকানে ১০ হাজার টাকা, পান্নার দোকানে ২০ হাজার টাকা ও মনিরুজ্জামানের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করে।

এছাড়া সদর ইউএনও লতিফা জান্নাতীর নেতৃত্বে পুরান বাজার ১টি দোকানে বেশি টাকায় দ্রব্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ জানান, একই দিন সকালে বাউফল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেনের নেতৃত্বে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৬টি দোকানীকে ২ লক্ষ ২৫ হাজার টাকা, দশমিনা উপেজলার নির্বাহী অফিসার তানিয়া খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৪টি দোকানীকে ২৭ হাজার টাকা এবং দুমকি উপজেলার নির্বাহী অফিসার শংকর বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫টি দোকানীকে বেশি মূল্যে দ্রব্য বিক্রির দায়ে ৫টি দোকানে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে । # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12