সর্বশেষঃ
ঈদের দিনসহ ৫দিনই বৃষ্টি থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর নাড়ীর টানে গ্রামে ছুটতে মানুষ, সদরঘাটে ১৭৫ লঞ্চে ভাড়ছে ভীড় বৈরি পরিবেশে বিলম্বে চাড়ছে কমলাপুর থেকে ট্রেন টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ২০ লাখ টাকা ভ্যাট নিবন্ধনে বার্ষিক টার্নওভারে বাধ্যতামূলক হচ্ছে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ড. আশরাফ সিদ্দিকী আর নেই, বাংলাদেশ ন্যাপের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
খ্যাতিসম্পন্ন লোকসাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকী ইন্তেকাল করেছেন , ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর।

আশরাফ সিদ্দিকীর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্রান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শোক বার্তায় নেতৃদ্বয় মরহুম আশরাফ সিদ্দিকীর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গবীর সমবেদনা জ্হাপন করেন।
তারা বলেন, বাংলাদেশের লোকসাহিত্য দেশের জনগন ও বহি:বিশ্বে পরিচিত করার ক্ষেত্রে তার যে অবদান তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

৪০ এর দশকের শুরুতে প্রতিশ্রুতিময় কবি হিসেবে আত্মপ্রকাশিত আশরাফ সিদ্দিকী ছিলেন গণমানুষের কবি। বাংলা সাহিত্যে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলার লোকঐতিহ্য নিয়ে তার গবেষণা জাতিকে সমৃদ্ধ করেছে।

তারা বলেন, তিনি একাধারে কবি, নাট্যকার, জীবনীকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ব্যক্তিত্ব হিসাবে যেমন ছিলেন সফল, ঠিক তেমনই একজন শিক্ষক হিসাবেও ছিলেন সফল। বিংশশতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করা ব্যক্তিদের মধ্যে আশরাফ সিদ্দিকী অন্যতম।

চল্লিশ দশকের শুরুতে প্রতিশ্রুতিশীল কবি হিসেবে তার আত্মপ্রকাশ। তার সাহিত্যিক জীবনে পাঁচশর বেশি কবিতা লিখেছেন। বাংলার লোকঐতিহ্য নিয়ে করেছেন গভীর গবেষণা। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12