সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

রামপুরায় প্রাইভেটকারসহ ৫ ছিনতাইকারী আটক

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ডিএমপি স্টীকারযুক্ত ০১ টি প্রাইভেটকারসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র‌্যাব) সদস্যরা ।

র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর রামপুরা থানাথীন বাসা নং-৩৬, রোড নং-০৪, ব্লক-সি ওয়েল বিয়িং ফার্মেসী এর সামনে কতিপয় ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাস্তায় চলাচলরত জনসাধারনকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের মাধ্যমে জখম করে মূল্যবান সরঞ্জামাদি টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হয়রানি করে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল রোববার (৮ মার্চ) দিবাগত রাত সোয়া ১১ টায় ঢাকা মহানগরীর রামপুরা থানাথীন বাসা নং-৩৬, রোড নং-০৪, ব্লক-সি ওয়েল বিয়িং ফার্মেসী এর সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে ছিনতাইকারী চক্রের সদস্য ১। মোঃ গিয়াস উদ্দিন মাহমুদ (৪৪), পিতা-হাজী আব্দুল সোবহান, জেলা-ফেনী ২। মোঃ মোশারফ হোসেন মোরশেদ (৩২), পিতা-মৃত-বাচ্চু মিয়া, জেলা-কুমিল্লা, ৩। মোঃ বিল্লাল মিয়া (৪০), পিতা-মোঃ আবু মিয়া, জেলা-হবিগঞ্জ, ৪। মোঃ সিদ্দিক (৩০) পিতা-মোঃ আবুল কালাম, জেলা-নোয়াখালী এবং ৫। মোঃ আনোয়ার হোসেন (২৬) পিতা-মোঃ আশার আলী, জেলা-রংপুরদেরকে আটক করা হয়।

একই সাথে তাদের কাছ থেকে ৪ টি চাঁপাতি, ১ টি চাকু, ১ টি প্রাইভেটকার, ৫ টি মোবাইল ফোন,৯ টি সীমকার্ড, ১ টি মানিব্যাগ, ১ টি ঘড়ি এবং নগদ ৪২০/- টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ছিনতাইকারী চক্রের ছিনতাই কাজের সাথে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12