সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আগারগাঁও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সেবা প্রদানে ঘুষ-দুর্নীতি-অনিয়মের এবং দালালদের দাপটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।

বুধবার (৪ মার্চ) দুদক অভিযোগ কেন্দ্রে- ১০৬ এ প্রাপ্ত ৩টি অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শারিকা ইসলাম এবং উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি আরো জানা, অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে পাসপোর্ট অফিসে বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে। টিমের একজন সদস্য ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে পাসপোর্ট গ্রহণের চেষ্টা চালান।

টিম দেখতে পায়, অফিসের একজন কর্মচারীর নিকট বেশ কয়েকজন সেবাপ্রত্যাশী ভিড় জমিয়েছেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে দুদক টিম জানতে পারে, উল্লিখিত কর্মচারী উক্ত পাসপোর্ট অফিসের একজন পরিচালকের গাড়িচালক এবং পাসপোর্ট প্রদান সংক্রান্ত কাজে তার স¤পৃক্ততার কোন এখতিয়ার নেই।

স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসাবাদে টিম আরও অভিযোগ পায়, উক্ত অফিসের বেশ কিছু কর্মচারী এভাবেই দালালদের সাথে যোগসাজশ করে গ্রাহকদেরকে নানারূপ ভোগান্তিতে ফেলছেন এবং অবৈধ অর্থ আদায় করছেন। টিম পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন)-কে তাঁদের পর্যবেক্ষণসমূহ অবহিত করেন।

তিনি অবিলম্বে অভিযুক্ত গাড়িচালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দুদককে অবহিত করবেন মর্মে জানান। পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রার্থীরা দুদকের এ অভিযানকে স্বাগত জানান। তাঁরা ভবিষ্যতে দেশের বিভিন্ন পাসপোর্ট অফিসে দুদকের এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও নেত্রকোনার কলমাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসে ভূমি রেজিস্ট্রিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে ভুয়া কাগজপত্র দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এবং পটুয়াখালীতে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনে অনিয়মের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, ফরিদপুর জেলা কার্যালয় এবং পটুয়াখালী জেলা কার্যালয় হতে ৩টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12