সর্বশেষঃ
দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

২৬ মার্চ রাজাকারের চূড়ান্ত তালিকা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দূরবীন নিউজ প্রতিবেদক :
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত করা হয়েছে। তবে আরো যাচাই বাছাই করে আগামী ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মহান বিজয় দিবসের আগের দিন ১৫ডিসেম্বর ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। আর এই বিয়লটি নিয়ে রাজধানীসহ সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়।

সেই সাখে সমালোচনা ও প্রতিবাদের মুখে ১৮ ডিসেম্বর এই তালিকা স্থগিতের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ক ম মোজাম্মেল হক।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রীকে এই তালিকা নিয়ে তুমুল বিতর্কের বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশনা দেন। পরে মন্ত্রণালয় তালিকাটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। বিকালে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তালিকাটি সরিয়ে নেয়া হয়েছে।

মহান বিজয় দিবসের আগের দিন ১৫ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে রাজাকারের ১০৭৮৯ জনের নাম প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ তালিকায় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর, মুক্তিযুদ্ধের সংগঠকসহ অনেকের নাম আসে যারা স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12