সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানকে বিচারিক আদালতে হাজির হবার নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিনিধি :
দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলার আসামী এলডিপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। উচ্চ আদালত একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে ড. রেদোয়ান আহমেদকে বিচারিক বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

বুধবার (২২ জুন) প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বে নির্দেশনাসহ আদেশ জারি করেন। একইসঙ্গে নিম্ন আদালতকে এক বছরের মধ্যে বিচারিধান এ মামলার বিচারকাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৭ সালের ১৯ ডিসেম্বর রমনা থানায় জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ ও এক কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার তথ্য গোপন করার অভিযোগে দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ এ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৮ সালের ৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে একইবছর মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে আবেদন করেন রেদোয়ান আহমেদ।

গত ৯ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে জ্ঞায় আয়বহির্ভূত সম্পদের মামলার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12