সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

কুমার বিশ্বজিৎ গান দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন : সংস্কৃতি প্রতিমন্ত্রী

দূরবীণ নিউজ প্রতিবেদক:

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বাংলাদেশের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি একাধারে গীতিকার, সুরকার, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। অডিও, সিনেমা, মঞ্চসহ সব মাধ্যমেই নিজের সুরের মায়াজালে তিনি আবিষ্ট করেছেন লাখো-কোটি শ্রোতার হৃদয়। কুমার বিশ্বজিৎ গান দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন।

প্রতিমন্ত্রী রোববার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ এর আত্মকথনমূলক আত্মজীবনী গ্রন্থ ‘এবং বিশ্বজিৎ’ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, কুমার বিশ্বজিৎ এর বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে যার মধ্যে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ ও ‘যেখানে সীমান্ত তোমার’ আমার ব্যক্তিগতভাবে প্রিয়। প্রতিমন্ত্রী এসময় কুমার বিশ্বজিৎকে নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘সংগীত ঐক্য বাংলাদেশ’ এর মহাসচিব ও দেশবরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। শুভেচ্ছা বক্তৃতা করেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের ডাঃ আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, ‘এবং বিশ্বজিৎ’ গ্রন্থটির রচয়িতা এসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ার এবং বইটি প্রকাশ করেছে ‘আজব প্রকাশ’। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12