সর্বশেষঃ
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সারাদেশে একদিনে আরো ১৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি

 ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘন্টায় আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আরো ১৮২ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

নতুন রোগীদের মধ্যে ১৪১ জন ঢাকায় এবং বাকি ৪১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম নিশ্চিত করেছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৮ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৮৪১ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৬৮৭ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার ৮৭০ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২১ হাজার ৯৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

#  সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12