সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সারাদেশে করোনায় আরো ১৮ জনের মৃত্যু

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী বলে জানা গেছে।

এই সময়ে নতুন করে আরো ১ হাজার ৫৬৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৯৪১ জনের মৃত্যু হল। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৪ লাখ ৯ হাজার ২৫২ জন। খবর বিবিসি বাংলার।

রোববার ১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে, আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতার হার কমেছে, তবে মৃত্যু হার খানিকটা বেড়েছে।

আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা কমেছে ৫ দশমিক ২৮ শতাংশ, শনাক্ত কমেছে ০.৩৭ শতাংশ, সুস্থতার হার কমেছে ৬ দশমিক ৬ শতাংশ। তবে মৃত্যু হার বেড়েছে ৬ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে দেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১২ দশমিক ৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৫ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১ জনের। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12