সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

১৬তম অবৈধ ক্যাবলের বিরুদ্ধে ডিএসসিসি’র অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকায় অবৈধ ক্যাবলের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অভিযানের ১৬তম দিনে আজ যাত্রাবাড়ী থানা সংলগ্ন চৌরাস্তা এলাকায় ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ক্যাবলের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১ সেপ্টম্বর) দুপুর হতে বিকেল অবধি চৌরাস্তা এলাকার বেশ কয়েকটি ইলেকট্রিক পোল হতে এসব অবৈধ ক্যাবল অপসারণ করা হয়েছে।
অভিযান সম্পর্কে ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ডিএসসিসি’র মেয়র মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকে তারের জঞ্জালমুক্ত করার যে কার্যক্রম হাতে নিয়েছি, সে মোতাবেক আজ ১৬তম দিনেও আমরা অবৈধ ক্যাবল অপসারণ করেছি।

অবৈধ ক্যাবলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনা মোতাবেক আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভূক্ত এলাকাকে তারের জঞ্জাল হতে মুক্তি দেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি।

আগামী ডিসেম্বরের মধ্যে ডিএসসিসি এলাকাকে তারের জঞ্জালমুক্ত করার যে লক্ষ্যমাত্রা মেয়র মহোদয় নির্ধারণ করে দিয়েছেন, সে অনুযায়ী আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করছি। এই কার্যক্রম চলমান থাকবে।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন আরও বলেন, তারের জঞ্জালমুক্ত করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা অবৈধ স্থাপনার বিরুদ্ধেও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রেখেছি। একই সাথে এডিস মশার লার্ভার প্রজননস্থল চিহ্নিতকরণে চিরুনি অভিযানও অব্যাহত থাকবে। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12