সর্বশেষঃ
সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সাংবাদিক নান্নুর অগ্নিদগ্ধ , দোয়া চেয়েছেন ক্র্যাবের নেতারা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ক্রাইম চিফ মোয়াজ্জেম হোসেন নান্নু অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। শরীরে গভীর দগ্ধ হয়েছে। প্রায় ৬০ শতাংশের মতো পুড়ে গেছে।

মোয়াজ্জেম হোসেন নান্নুর আশু রোগমুক্তি কামনা করে ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সম্মানীত সদস্যদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার (১২ জুন) ভোর রাতে রাজধানীর আফতাবনগরের ৩ নম্বর রোডের বি বøকের ৪৪/৪৬ নম্বর নিজ বাসায় হঠাৎ আগুন লাগে। রাত্রিকালীন অফিস শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর রাত ৩টার দিকে বিকট শব্দে বাসার একটি কক্ষে আগুন ধরে যায়। দ্রুত আগুন নির্বাপন হলেও শেষ রক্ষা হয়নি। আগুনে দগ্ধ হন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু।

পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হস্তান্তর করা হয়। তার স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানান, ঘরে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। গ্যাস লাইনের লিকেজ থেকে সম্ভবত অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তিনি।

এ ঘটনার ছয় মাস আগে গত ২ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই বাসায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নান্নু-পল্লবী দম্পতির একমাত্র সন্তান স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) প্রাণ হারান। সে সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু। # কাশেম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12