সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশে করোনায় নতুন আক্রান্ত ৬০৬, নতুন মৃত্যু ৮ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৬০৬ করোনায় আক্রান্ত হয়েছে এবং নতুন করে মারা গেছেন ৮ জন। দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে এবং আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৭০ জন।

শনিবার (৯ মে) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৪ জন।

তিনি বলেন, ৩৫ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯১৯ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ২৪৭ । নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪৫৬ জনের । নমুনা সংগ্রহের চেয়ে বেশি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, আগের দিনে সংগ্রহ করে থেকে যাওয়া নমুনা পরের দিনে পরীক্ষা করা হয়।

নাসিমা সুলতানা বলেন, মৃতদের সবাই পুরুষ। বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৯৬ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২ হাজার ২৭ জন।

করোনায় আক্রান্ত বেশি ঢাকা বিভাগে:

বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগ ও সিটিতে ৯ হাজার ১৭৭ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৭৬ জন, সিলেটে ১৬৩ জন, রংপুরে ২৬৩ জন, খুলনা ২২১ জন, ময়মনসিংহে ৪০০ জন, বরিশালে ১৩০ জন এবং রাজশাহীতে ১৫৩ জন শনাক্ত হয়েছেন।

শতাংশের হিসেবে ঢাকা সিটিতে ৫৮ দশমিক ২৮ শতাংশ, ঢাকা বিভাগে ২৩ দশমিক ৭৯ শতাংশ, চট্টগ্রামে ৫ দশমিক ৪৫ শতাংশ, সিলেটে ১ দশমিক ৫৪ শতাংশ, রংপুরে ২ দশমিক ৪৯ শতাংশ, খুলনায় ২ শতাংশ, ময়মনসিংহে ৩ দশমিক ৭৮ শতাংশ, বরিশালে ১ দশমিক ২৩ শতাংশ এবং রাজশাহীতে ১ দশমিক ৪৫ শতাংশ সংক্রমিত। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12