সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জে মুনসুর আলী কলেজের গেট ধসে ৪ জনের মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক :
শহীদ এম. মুনসুর আলী ডিগ্রি কলেজের গেট ধসে ঘটনাস্থলেই শিশুসহ চারজন নিহত হয়েছে। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার গুল্টায় অবস্থিত শহীদ এম. মুনসুর আলী ডিগ্রি কলেজটি। ওই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

ঘটনার পরপরই রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: ওবায়দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) আনুমানিক বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নিহতরা হলেন- উপজেলার গাবর গ্রামের মৃত: জাহারুল্লার ছেলে তোজাম (৫৫), বস্তুল গ্রামের সুলতান হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (৩০), নাটোর জেলার সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আসিফ (১২) ও অন্যজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টাবাজারের হাট বার ছির মঙ্গলবার। এ কলেজ গেটের সামনে সাপ্তাহিক গো-হাট (গরুর হাট) বসে। মঙ্গলবার বিকেলের দিকে হাট যখন জমে উঠে, ঠিক তখনই কলেজের গেট ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

শহীদ এম. মুনসুর আলী ডিগ্রি কলেজের প্রভাষক আবুল বাশার অভিযোগ করেন, কোনো রকম নকশা ছাড়াই জাইকা, গুল্টা মিশন ও স্থানীয় ব্যক্তির সহায়তায় কলেজের অধ্যক্ষ আসাদউজজামান একক সিদ্ধান্তে সৌন্দর্য বর্ধন কারার নামে তিন মাস আগে ইটের তৈরি ওই গেটটি নির্মাণ করেন। নিম্নমানের কাজ করার ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

এ ব্যাপারে শহীদ এম এ মুনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসাদউজ জামান বলেন, গুল্টা মিশনের অর্থায়নে এ গেটটি নির্মাণ করা হয়েছিল। আমাদের কোনো কমিটি নেই, আমরা গেটটি করিও নাই।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোয়াজ্জেম হোসেন ৪জন নিহতের খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12